আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মহান ভাষা শ‌হিদ‌দের প্র‌তি শ্রদ্ধা নি‌বেদন


মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের অবিস্মরণীয় সেই দিনটি বাঙালির জীবনে ফিরে এসেছে আবার।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রক্তের দামে এসেছিল বাংলা ভাষার স্বীকৃতি। আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

গর্ব আর শোকের এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে আস্থা ফাউন্ডেশন।

২১ ফেব্রুয়া‌রির প্রথম প্রহ‌রে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জাতির সূর্য সন্তান ভাষা শহীদের প্র‌তি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে আস্থা ফাউন্ডেশন।

উল্লেখ্য আস্থা ফাউন্ডেশন কক্সবাজারের একটি সামাজিক সংগঠন। সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর পাশে দাড়ানো এবং আর্থসামাজিক টেঁকসই উন্নয়নের লক্ষ্যে গঠিত এই সংগঠন ২০১৯ সালে যাত্রা শুরু করে।

ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে করোনা কালীন জরুরী খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে দাড়ানো, বিভিন্ন প্রশিক্ষনের মাধম্যে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আস্থা ফাউন্ডেশন শহরের বজ্য ব্যবস্থাপনা, ট্রাপিক সিস্টেম উন্নয়ন ও টুরিজ্যম বিষয়ে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন