বড় মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধের মৃত্যু, বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট
বড় মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধের মৃত্যু, বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট
নিউজরুম আপডেইট...
বড় মহেশখালী শুকরিয়াপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ব্যক্তির নাম নুরুল আলম (৬৫)। সে শুকরিয়া পাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র। ৫আগস্ট শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসীর ভাষ্য ও মহেশখালী থানায় ২পক্ষের দায়ের কৃত এজাহার সূত্রে জানা যায়,
গত২৭ জুলাই শুকরিয়াপাড়ার পশ্চিম পার্শ্বে মালিয়ারছড়া নামক জমিতে দুপুরে
আবু তালেব বাসিন্যার এর সাথে জমির আইল কাটা নিয়ে শুকরিয়াপাড়া মৃত গুরু মিয়া পুত্র নুরুল আলম এর সাথে মারামারির ঘটনা ঘটে। এ সময় নুরুল আলম দা দিয়ে আবু তালেব বাসিন্যাকে গলায় মারাত্বক কাটা জখম করে। সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
২৭,জুলাই এর ঘটনায় আবু তালেব এর পুত্র জমির বাদী হয়ে নুরুল আলমকে বিবাদী করে থানায় একটি এজাহার দায়ের করে। মহেশখালী থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছিল।
২য় দফায় ৩১ জুলাই দুপুর ১২টায় মালিয়ার ছড়ার একই স্থানে আবু তালেব গংদের সাথে নুরুল আলম এর সংঘর্ষ বাঁধে পরস্পরের হামলায় আবু তালেব গং এর আব্দু শুক্কুরের পুত্র মহি উদ্দীন (৩৮) ও গুরা মিয়ার পুত্র বৃদ্ধ নুরুল আলম (৬৫)মাথায় মারাত্বক জখম হয়।
আহত অবস্থায় উভয় পক্ষের লোকজনরা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে।
বৃদ্ধ নুরুল আলম কে চমক হাসপাতালে প্রেরন করলে চিকিৎসারত অবস্থায় নুরুল আলম এর মৃত্যু হয়।
নুরুল আলম এর মৃত্যুর পূর্বে এ গত ৪ জুলাই ছোট ভাই আবুল কালাম বাদী হয়ে মহেশখালী থানায় ১১ জন' আাসামী করে কে একটি মামলা দায়ের করে।
মামলা রুজুর পরের দিন আহত নুরুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপর দিকে নুরুল আলমের মৃত্যুর সংবাদে মামলার বাদী আবুল কালাম, সাইদুজ্জামান বাদশা ও রাকিব, গুরা বাশি ও বাদশা এর নেতৃত্বে প্রতিপক্ষ আবদুর রশিদ,সরওয়ার,মোস্তাক মিয়া,আবু তালেব প্রকাশ বাসিন্যার বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। তারা ঘরের ভিতরে ঢুকে নারীদের সাথেও খারাপ আচরণ করে। ইট পাথর নিক্ষেপ করে হামলা-ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করে।
ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত এড়াতে সংবাদ পাওয়া মাত্র
মহেশখালী থানার ওসি তদন্ত আব্দু রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানায় ওই এলাকায় ফের সংঘর্ষের আশঙ্কা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে।
মহেশখালী থানার প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Post a Comment