মহেশখালীর হোয়ানক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম সিকদারের নেতৃত্বে ৬/৭ জনের একটি দল চাঁদার দাবীতে জামালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের সীমানা দেয়াল নির্মানে বাঁধা প্রদানের অভিযোগ করছে এলাকাবাসী।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, কর্মরত শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, ১২ জুলাই সকাল ১১ টায় সেলিম সিকদার তার লোকজন নিয়ে হামলা করে শ্রমিক সহ সংশ্লিষ্টদের মারধর করে নির্মাণ সামগ্রী নিয়ে যায়।
এই বিষয়ে সেলিম সিকদারের বক্তব্য জানতে তার ব্যবহৃত দুটি নাম্বারে বার বার ফোন করা হলেও ফোন রিসিভ করেনি।
উক্ত বিষয়ে জানতে চাইলে হোয়ানক ইউপি চেয়ারম্যান মির কাশেম চৌধুরী জানান, তিনি এই ঘটনার বিষয়ে জানেননা এবং কোন অভিযোগ পাননি।

Post a Comment